Thursday, December 12, 2019

অধ্যায় ২ (সৃজনশীল)

প্রশ্নঃ ১. কোনো শহরে ৫০১২৫ জন পুরুষ এবং ৪৭৫০০ জন নারী বাস করে । তিন বছর পর দেখা গেলো ৪০০ জন মারা গেছে এবং ১২০০ জন শিশু জন্ম গ্রহণ করেছে ।
ক. নারী ও পুরুষের মোট সংখ্যাকে গাণিতিক বাক্যে প্রকাশ কর ।
খ. ঐ শহরে নারীর চেয়ে পুরুষের সংখ্যা কত বেশি ?
গ. তিন বছরে জনসংখ্যা কত জন বৃদ্ধি পেলো ?
ঘ. বর্তমানে ঐ শহরের জনসংখ্যা কত ?
প্রশ্নঃ ২. একটি বিদ্যালয়ে ৫৩২৪ জন শিক্ষার্থী ছিল । এদের মধ্যে বালক ২৭৯৩ জন । বছরের শেষে ৮২৪ জন পাস করে চলে গেলো এবং ৯২৪ জন নতুন ভর্তি হলো যার মধ্যে বালিকা ৯৫ জন ।
ক. প্রথমে বালিকার সংখ্যা কত ছিল ?
খ. ৮২৪ জন চলে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হল ?
গ. নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বালকের সংখ্যা কত ?
ঘ. বর্তমানে ঐ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত ?
প্রশ্নঃ ৩.একটি শহরে ২৪৬৬০ জন পুরুষ এবং ২৪৩৩৫ জন মহিলা ও ১৩৬৫০ জন শিশু বাস করে ।
ক. ঐ শহরে পুরুষ ও মহিলার মোট সংখ্যা কত ?
খ. ঐ শহরে মহিলা ও শিশুর মোট সংখ্যা কত ?
গ. ঐ শহরে পুরুষ ও শিশুর মোট সংখ্যা কত ?
ঘ. শহরটিতে মোট কতজন লোক রয়েছে ?
প্রশ্নঃ ৪. মা ও মেয়ের বয়সের সমষ্টি ১২০ বছর । ২০ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর ।
ক. মেয়ের বর্তমান বয়স কত ?
খ. মায়ের বর্তমান বয়স কত ?
গ. ৮ বছর পর মায়ের বয়স কত ?
ঘ. ১০ বছর পর মা ও মেয়ের বয়সের সমষ্টি কত ?
প্রশ্নঃ ৫. শাহিনা সেলাই করে প্রতিদিন ১২৫ টাকা উপার্জন করেন এবং তিনি প্রতিদিন ২ টি ১০ টাকার নোট তার মাটির ব্যাংকে জমা রাখেন ।
ক. তিনি প্রতিদিন কত টাকা জমা রাখেন ?
খ. তিনি ২৫ দিনে কত টাকা উপার্জন করেন ?
গ. তিনি প্রতি বছরে কত টাকা জমা রাখেন ?
প্রশ্নঃ ৬. একটি ট্রেনে ২৪৫০ জন যাত্রী আছে । একটি ষ্টেশনে ৮৪২ জন নেমে গেলও ৭৯৮ জন নতুন যাত্রী উঠল ।
ক. যাত্রী সংখ্যাকে কথায় লিখ । খ. নেমে যাওয়ার পর ঐ ট্রেনে কয় জন যাত্রী ছিল ?
গ. ৭৮৯ জন নতুন যাত্রী উঠায় ট্রেনে কত জন যাত্রী হলো ?
ঘ. নেমে যাওয়া ও নতুন উঠা যাত্রীর পার্থক্য কত ?
প্রশ্নঃ ৭. তিনটি সংখ্যার যোগফল ৮৪০২৫ । তাদের মধ্যে দুইটি সংখ্যা ১২৪৫০ ও ৩৭৮৬৫ ।
ক. প্রথম দুইটি সংখ্যার যোগফল বের কর ।
খ. তৃতীয় সংখ্যাটি কত ?
গ. প্রথম দুইটি সংখ্যার পার্থক্য কত ?
ঘ. ২য় ও ৩য় সংখ্যার পার্থক্য কত ?
প্রশ্নঃ ৮. গীতা অপেক্ষায় শিহাবের ৩৯০ টাকা বেশি আছে । শিমুল অপেক্ষায় গীতার ৪৭০
টাকা কম আছে । শিমুলের কাছে ৮৯০ টাকা আছে ।
ক. গীতার নিকট কত টাকা আছে ?
খ. শিহাবের কাছে কত টাকা আছে ?
গ. গীতা ও শিহাবের একত্রে কত টাকা আছে ?
ঘ. গীতা, শিহাব ও শিমুলের একত্রে কত টাকা আছে ?
প্রশ্নঃ ৯. একটি পার্কে একটি বটগাছ ও একটি পাইনগাছ আছে । ১৫০ বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল ২১৬১ বছর । বর্তমানে পাইন গাছটির বয়স ১৪৩২ বছর ।
ক. ১৫০ বছর পূর্বে পাইন গাছের বয়স কত ছিল ?
খ. ১৫০ বছর পূর্বে বটগাছের বয়স কত ছিল ?
গ. বর্তমানে বটগাছের বয়স কত ?
ঘ. ২০০ বছর পর বটগাছটির বয়স কত হবে ?
অধ্যায়:৩
প্রশ্নঃ ১০. সেলিম তার মুরগির খামার থেকে ১৮৫ মুরগি বিক্রি করলো । তিনি প্রতিটি মুরগির জন্য ২৭৫ টাকা করে পেলেন ।
ক. ১ টি মুরগির দুইটি পা থাকলে ১৮৫ টি মুরগির কয়টি পা রয়েছে ?
খ. প্রতিটি মুরগির ৩২৫ টাকা করে বিক্রি করলে মোট কত টাকা পেতেন ?
গ. তিনি মুরগিগুলো বিক্রি করে মোট কত টাকা পেলেন ?
প্রশ্নঃ ১১. ১৪৯৬ মিটার লম্বা একটি ফিতাকে ৬৮ টি সমানভাগে ভাগ করা হলো । এক ভাগের মুল্য ১৯৮ টাকা ।
ক. ফিতার প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার ? খ. প্রতি মিটারের মুল্য কত ?
গ. ফিতাটিকে ৮ জনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেক কত মিটার করে পাবে ?
ঘ. ১৭১ টাকায় কত মিটার ফিতা পাওয়া যাবে ?
অধ্যায়ঃ ৪
প্রশ্নঃ ১২. কোনো সংখ্যাকে ৩৪ দিয়ে ভাগ করলে এর ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ পাওয়া যায় ।
ক. উদ্দীপকে কোন সংখ্যাটিকে ভাজক বলে ?
খ. ভাজক ও ভাগফলের মধ্যে পার্থক্য কত ?
গ. ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ । ঘ. সংখ্যাটি কত ?
প্রশ্নঃ ১৩. রনি বাজারে গিয়ে একজন মুদি দোকানদারের নিকট জানতে পারল ১৫ কেজি চালের দাম ৬৭৫ টাকা এবং ২৫ কেজি ডালের দাম ২৭৫০ টাকা ।
ক. ১ কেজি চালের দাম কত ?
খ. ১ কেজি ডালের দাম কত ?
গ. ৫৫০ টাকায় সে কয় কেজি ডাল কিনতে পারবে ?
ঘ. ১৩৫০ টাকায় সে কয় কেজি চাল কিনতে পারবে ?
অধ্যায়ঃ ৫
প্রশ্নঃ ১৪. রুপা ও মনির কাছে একসাথে ৮৭৫ টাকা রয়েছে । মনির কাছে রুপার চেয়ে ১২৫ টাকা বেশি রয়েছে ।
ক. রুপার কাছে কত টাকা রয়েছে ?
খ. মনির কাছে কত টাকা রয়েছে ?
গ. মনির কাছে ২২৫ টাকা বেশি থাকলে রুপার কাছে কত টাকা ছিল ?
প্রশ্নঃ ১৫. ৪ টি মুরগি ও ৩ টি হাঁসের দাম একত্রে ৬৩৯ টাকা । ১ টি হাঁসের দাম ৮৫ টাকা ।
ক. তিনটি হাঁসের দাম কত ?
খ. ৪ টি মুরগির দাম কত টাকা ?
গ. ১ টি মুরগির দাম কত ?
ঘ. ১ টি হাঁস ও ১ টি মুরগির দামের পার্থক্য কত ?
প্রশ্নঃ ১৬. পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর । পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ।
ক. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কয় গুণ ?
খ. পুত্রের বয়স কত ?
গ. পিতার বয়স কত ?
ঘ. পিতা থেকে পুত্র কত বছরের ছোট ?
প্রশ্নঃ ১৭. রুবিনা একজন গার্মেন্টস শ্রমিক । সে প্রতিদিন ১২৫ টাকা আয় করে এবং ১০৫ টাকা ব্যয় করে ।
ক. এক দিনে কত টাকা জমা করে ? খ. এক বছরে সে কত টাকা জমা করে ?
গ. এক মাসে সে কত টাকা আয় করে । ঘ. এক মাসে সে কয় টাকা ব্যয় করে ?
প্রশ্নঃ ১৮. একটি গরুর মূল্য ৭ টি খাসির মূল্যের সমান । একটি খাসির মূল্য ৫৭৫০ টাকা ।
ক. ৭ টি খাসির মূল্য কত ?
খ. ৪ টি গরুর মূল্য কত ?
গ. ৩ টি গরুর মূল্যে একটি হাতী কেনা গেলে একটি হাতীর মূল্য কত ?
ঘ. ১ টি হাতী ও ৪ টি গরুর মূল্যের পার্থক্য কর ?
প্রশ্নঃ ১৯. পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৬৬ বছর । পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ।
ক. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কয় গুণ ?
খ. পিতার বয়স কত ?
গ. ১০ বছর পর তাদের মোট বয়স কত ?
অধ্যায়ঃ ৭.
প্রশ্নঃ ২০. ১২ টি লজেন্স ও ১৮ টি চকলেট সমানভাবে ভাগ করে একই প্লেটে সাজাতে হবে যাতে করে লজেন্স বা চকলেট অবশিষ্ট না থাকে ।
ক. কোন প্রক্রিয়ার মাধ্যমে প্লেটের সংখ্যা বের করা যাবে ?
খ. সর্বাধিক কয়টি প্লেটে লজেন্স ও চকলেটগুলো সাজানো যাবে ?
গ. প্রতি প্লেটে কয়টি লজেন্স রাখা যাবে ? ঘ. প্রতি প্লেটে কয়টি চকলেট রাখা যাবে ?
প্রশ্নঃ ২১. ১৮ সেমি লম্বা ও ১২ টি সেমি চওড়া একটি কাগজ যা তুমি একই সাইজের বর্গাকার ছোট ছোট রঙিন কাগজ দ্বারা ঢাকতে চাও ।
ক. সর্বাধিক কত সেমি বর্গাকার রঙিন কাগজ দ্বারা কাগজ টি ঢাকতে পারবে ?
খ. কাগজটি রঙিন কাগজ দিয়ে ঢাকতে লম্বা বরাবর কয়টি রঙিন কাগজ লাগবে ?
গ. কাগজটি রঙিন কাগজ দিয়ে ঢাকতে চওড়া বরাবর কয়টি রঙিন কাগজ লাগবে ?
প্রশ্নঃ ২২. ১২, ১৮ ও ২৪ তিনটি সংখ্যা ।
ক. ১২ এর মৌলিক উৎপাদকগুলো লিখ ।
খ. ১৮ ও ২৪ এর সাধারণ গুণনীয়কগুলো লিখ ।
গ. মৌলিক উৎপাদকের সাহায্যে উপরের সংখ্যাগুলোর ল.সা.গু. নির্ণয় কর ।
ঘ. লসাগুটি মৌলিক না যৌগিক সংখ্যা ।
প্রশ্নঃ ২৩. ১৫, ১৮ ও ৩০ তিনটি সংখ্যা ।
ক. প্রথম সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো লিখ
খ. ১ম ও ৩য় সংখ্যার সাধারণ গুণনীয়কগুলো লিখ ।
গ. ২য় ও ৩য় সংখ্যার গ.সা.গু. নির্ণয় কর । ঘ. ১৮ ও ৩০ এর ল.সা.গু. নির্ণয় কর ।
প্রশ্নঃ ২৪. দুইটি ঘণ্টার মধ্যে ক ঘণ্টাটি ৮ মিনিত অন্তর খ ঘণ্টাটি ৬ মিনিত অন্তর বাজে ।
ক. লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লিখ । খ. ৬ এর মৌলিক গুণনীয়কগুলো লিখ ।
গ. ৮ ও ৬ এর সাধারণ গুণনীয়কগুলো লিখ ।
ঘ. দুপুর ১২ টায় ঘণ্টা দুইটি একত্রে বাজলে পরবর্তীতে আবার কখন ঘণ্টা দুইটি একত্রে বাজবে ?

No comments:

Post a Comment